ঢাকাTuesday , 22 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শেখ ওয়াহেদুজ্জামান স্মরণে শোক সভা

admin
January 22, 2019 10:20 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: উপজেলা আওয়ামী লীগ সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে কালিগঞ্জ বাস-মিনিবাস, কোচ, মাইক্রোবাস মালিক সমিতির আয়োজনে ফুলতলা মোড়ে সমিতির সভাপতি শেখ মেহেদী হাসান সুমনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আহসানের সঞ্চালনায় ও মালিক সমিতির সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরদারের ব্যবস্থাপনায় শোক সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, জেলা পরিষদ সদস্য নূরুজ্জামান জামু, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, পূজা উদযাপন পরিষদের সভাপতি সনৎ কুমার গাইন, সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক মিলন কুমার ঘোষ, বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রোবায়েতুল ইসলাম তপন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব অসিত সেন, শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক আবু তাহের রাজু প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।