সৌমেন মজুমদার, তালা: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি তালা উপজেলার সাধারণ সম্পাদক প্রভাষক হিরন্ময় মন্ডলসহ সাত জনের নামে মিথ্যা, ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার দাবি করেছে উপজেলা ওয়ার্কার্স পাটি।
মঙ্গলবার (২২ জানুয়ারি) তালা উপজেলা সভাপতি অধ্যাপক সরদার রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন মাগুরা ইউনিয়নের মাদরা হাইস্কুল ভোট কেন্দ্রের এক কিলোমিটার দূরে মাদরা গ্রামের মৃত কীরণ রায়ের ছেলে তুষার কাস্তি রায় ওরফে ঠাকুর দাশ পারিবারিক সমস্যাকে কেন্দ্র করে ঝগড়া করে। এই ঝগড়া নির্বাচনী বিষয়ে প্রভাবিত করতে চায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ার প্রাক্কালে ভোট কেন্দ্রে অবস্থানরত সিনিয়র এড. চিত্তরজ্ঞন গাইনের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয়। কিন্তু সেই বিষয়কে কেন্দ্র করে এলাকার একটি কুচক্রীমহল গত ১৭ জানুয়ারি তালা উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিরন্ময় মন্ডলসহ সাত জনের জড়িয়ে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। ওই মামলা প্রত্যাহার দাবি করেছে উপজেলা ওয়ার্কার্স পার্টি।
