কালিগঞ্জ প্রতিনিধি: টানা দুইবার শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জগলুল হায়দার সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য এবং কুশুলিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন কালিগঞ্জ বাস-মিনিবাস, কোচ, মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মনোনীত হওয়ায় তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে কালিগঞ্জ বাস-মিনিবাস, কোচ, মাইক্রোবাস মালিক সমিতির উদ্যোগে সংগঠনের নিজস্ব কার্যালয়ে সমিতির সাধারণ সম্পাদক আফসার আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।
সাবেক ছাত্রনেতা নাজমুল আহসান ও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুস সবুরের সঞ্চালনায় সংবর্ধিত বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ বাস-মিনিবাস মালিক সমিতির নব-নির্বাচিত সভাপতি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন।
উপস্থিত ছিলেন ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী, সাধারণ সম্পাদক নাজমুৎ শাহাদাত রাজা, কুশুলিয়া ইউনিয়ন সভাপতি কাজী কাওফিল অরা সজল, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বিষ্ণুপুর ইউনিয়ন সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক নিরঞ্জন পাল বাচ্চু, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন সভাপতি গোবিন্দ মন্ডল, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন, মৌতলা ইউনিয়ন সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, চাম্পাফুল ইউনিয়ন সভাপতি মোজাম্মেল হক গাইন, সাধারণ সম্পাদক সিদ্দিক বিশ্বাস, ভাড়াশিমলা ইউনিয়ন সাধারণ সম্পাদক আবুল হোসেন, মথুরেশপুর ইউনিয়ন সভাপতি মোখলেছুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনো, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ উজ্জল, যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিকলীগের সভাপতি শেখ শাহাজালাল, তাঁতীলীগের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গৌতম লস্কর, সহ-সভাপতি ইফতেকার আলম, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ ফাহিম আহমেদ প্রমুখ।
