ঢাকাTuesday , 22 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে আন্তঃপ্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

admin
January 22, 2019 9:42 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে আন্তঃপ্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বার্র্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ জানুয়ারি) সকাল থেকে মাধ্যমিক ও শিক্ষা অফিসের আয়োজনে আশাশুনি সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পৃথকভাবে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকালে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা দুটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্র্মকর্তা মীর আলিফ রেজা। এ সময় বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূূমি) জাকির হোসেন, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকী বিল্লাহ, শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহার, ইউআরসি ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার, প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্র্গিস, নিরঞ্জন মন্ডল, আব্দুর রহিম।
আন্তঃপ্রাথমিক বিদ্যালয় প্রতিযোগিতায় ১১টি ইউনিয়ন থেকে ১ম স্থান অধিকারীরা ‘ক’ ও ‘খ’ গ্রুপে ভাগ হয়ে ৫০টি ইভেন্টে অংশগ্রহণ করে। খ গ্রুপ থেকে বিজয়ী ১ম স্থান অধিকারীরা জেলা পর্যায়ে অংশ গ্রহণ করবে। সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।