ঢাকাMonday , 21 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বড়দলে ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ৪র্থ খেলায় শ্রীউলা ক্রিকেট একাদশের জয়

admin
January 21, 2019 10:31 pm
Link Copied!

এসএম শরীফ, বড়দল: আশাশুনির বড়দল আফতাবউদ্দীন কলেজিয়েট স্কুল মাঠে ৮ দলীয় ডাবল ফ্রিজ নকআউট ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৪র্থ খেলায় শ্রীউলা ক্রিকেট একাদশ জয় পেয়েছে। সোমবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় বড়দল বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে অনুষ্ঠিত খেলায় বাহাদুরপুর ক্রিকেট একাদশ ও শ্রীউলা ক্রিকেট একাদশ মুখোমখি হয়।
টসে জিতে বাহাদুরপুর একাদশ ২৫ ওভারে ৭ উইকেটে ২২২ রান করে। জবাবে শ্রীউলা একাদশ ৮ উইকেট হারিয়ে টার্গেটকৃত রান তুলতে সক্ষম হয়।
খেলায় উপস্থিত ছিলেন বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা, বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরঞ্জন ঢালী, মুক্তিযোদ্ধা কমান্ডার আকের আলী গাজী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মহাসীন আলী লিটনসহ মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন নাসিরউদ্দীন ও শাহাদাৎ হোসেন জেসন এবং ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন ও আল মামুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।