কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরের আলতাপোল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (২০ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের হলরুমে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজের সভাপতিত্বে ও শিক্ষক আব্দুস সাত্তার বাবলু’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি গৌতম রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী এস আর সাঈদ। আরো বক্তব্য রাখেন সহকারি শিক্ষক রুহুল কুদ্দুস, শিক্ষক রফিকুল ইসলাম, পরীক্ষার্থী উজ্জ্বল দাস, মফিজুর রহমান, খাদিজা খাতুন প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
