ঢাকাMonday , 21 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা

admin
January 21, 2019 9:31 pm
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি: আসন্ন কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাস্টারকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছে স্থানীয় আ.লীগের নেতৃবৃন্দ।
রোববার (২০ জানুয়ারী) সন্ধ্যায় সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় দলীয় নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে এই দাবি তোলেন।
সভায় সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনির পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী এসআর সাঈদ, সুফলাকাটি ইউপির সাবেক চেয়ারম্যান হুমায়ূন কবীর, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন সরদার, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, শিক্ষক জহুরুল ইসলাম, সুবোল পালসহ ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।