ঢাকাMonday , 21 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট

admin
January 21, 2019 10:22 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের খুব্দীপুর গ্রামে আট দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যা ৭টা থেকে জেলার বিভিন্ন এলাকার ব্যাডমিন্টন খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে।
খুব্দীপুর ‘সততা’ সংঘ’র আয়োজনে ও গাজী আব্দুস সাত্তারের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত টুর্নামেন্টে কামরুল-ছালাম জুটি চ্যাম্পিয়ন ও মনিরুল-রাজু জুটি রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।
বিশিষ্ট সমাজসেবক আনোয়ারুস সাদাত বাদশার সভাপতিত্বে টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জ্জী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম গোলাম ফারুক, ইউপি সদস্য ফজলুল হক, ইউপি সদস্য বাবু গাজী, ধলবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু বক্কার গাইন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুর রহমান, ধলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের একাংশের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম লিটন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান বাবু প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।