ঢাকাMonday , 21 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বাবলুর মতবিনিময়

admin
January 21, 2019 10:27 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: আসন্ন কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শেখ ইকবাল আলম বাবলু গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন।
সোমবার (২১ জানুয়ারি) বিকেলে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারি অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় ক্রীড়া ব্যক্তিত্ব শেখ ইকবাল আলম বাবলু বলেন, ছাত্রজীবন থেকে আমি রাজনীতির সাথে জড়িত। পরবর্তীতে আওয়ামী যুবলীগ কালিগঞ্জ উপজেলা শাখার আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করি। আওয়ামী লীগের বর্তমান প্রস্তাবিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদের জন্য মনোনীত হয়েছি। এমতাবস্থায় জনগণের কাছাকাছি থেকে আরও নিবিড়ভাবে সেবা প্রদানের লক্ষ্যে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।
শেখ ইকবাল আলম বাবলু জানান, দলের ও জনগণের সমর্থন পেলে আমি অবশ্যই বিজয়ী হবো এবং এলাকার উন্নয়নের জন্য সাধ্যমতো কাজ করবো। সমাজ থেকে সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদ দূর করতে অগ্রণী ভূমিকা পালন করবো। তিনি আরও বলেন, বর্তমানে আমি উজ্জীবনী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। এর পাশাপাশি আমি ক্রীড়া জগতের সাথে ওতপ্রোতভাবে জড়িত। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। এছাড়াও আমি আন্তর্জাতিক ফুটবল সংস্থা ‘ফিফা’র রেফারি হিসেবে এলাকার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল খেলা পরিচালনা করছি। নির্বাচিত হতে পারলে আমি খেলাধূলার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে যুব সমাজকে ক্রীড়ার প্রতি আকৃষ্ট করবো। এজন্য তিনি গণমাধ্যম কর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় কালে রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, অর্থ সম্পাদক গাজী মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য সনৎ কুমার গাইন, শেখ শাওন আহমেদ সোহাগ, সদস্য অসিত সেন, আফজাল হোসেন, সাংবাদিক মহিবুল্যাহসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।