কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে আন্তঃইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকাল ৯ টা থেকে পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক নজরুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় বিষ্ণুপুর ইউনিয়নের ১২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১ম ও ২য় শ্রেণি ক গ্রুপ, ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীরা খ গ্রুপে বিভক্ত হয়ে দৌঁড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, মোরগ লড়াই, সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
পরে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
