ঢাকাSunday , 20 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধুলিহরে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ

admin
January 20, 2019 10:33 pm
Link Copied!

ব্রহ্মরাজপুর প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ধুলিহরে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার (২০ জানুয়ারি) সকালে গ্রামীণ ব্যাংকের অফিসে অসহায়, দুস্থ, গরীব ও শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। গ্রামীণ ব্যাংকের ধুলিহর শাখার ব্যবস্থাপক আব্দুস সাত্তারের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা এরিয়া অফিসের ব্যবস্থাপক জয়নুল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন ধুলিহর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য আনিছুর রহমান।
উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার আব্দুল আলীম, অফিসার জিয়াদুল ইসলাম, সাইফুদ্দীন মন্ডল, কেন্দ্র ব্যবস্থাপক (উচ্চতরমান) সুজয় সেন, মারুফুজ্জামান, জাকির হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।