ঢাকাSunday , 20 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষ্ণনগরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

admin
January 20, 2019 10:44 pm
Link Copied!

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগরে আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ জানুয়ারি) সকাল ৯টা থেকে কিষাণ মজদুর ইউনাইটেড স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে ১১টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের কৃষ্ণনগরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ. রহমান মোল্যা।
প্রতিযোগিতায় ১ম ও ২য় শ্রেণি ক গ্রুপ, ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীর খ গ্রুপে ভাগ করে দৌঁড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, মোরগ লড়াই খেলা অনুষ্ঠিত হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।