ঢাকাSunday , 20 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি হলেন সুমন

admin
January 20, 2019 10:48 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ দক্ষিণ পার বাস-মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতির (রেজিঃ নং-১২৭৯) সভাপতি মনোনীত হয়েছেন ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন।
রোববার (২০ জানুয়ারি) বিকেলে বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভা থেকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বাস-মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি ইউপি সদস্য মিজানুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রোবায়েতুল ইসলাম তপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক আফছার আলীসহ বাস ও মিনিবাস মালিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, দক্ষিণ পার বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচত সভাপতি ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান। গত ১৩ জানুয়ারি তিনি আকষ্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার পর সভাপতির পদটি শূন্য হয়। এর প্রেক্ষিতে রোববার সভা আহবান করে আলোচনার ভিত্তিতে মরহুম শেখ ওয়াহেদুজ্জামানের পুত্র কুশুলিয়া ইউপির চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমনকে সর্বসম্মতিক্রমে বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি হিসেবে মনোনীত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।