ঢাকাSaturday , 19 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় মৎস্য ঘের দখল করাকে কেন্দ্র করে আহত ৩

admin
January 19, 2019 9:40 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় অবৈধভাবে মৎস্য লীজ ঘের দখল চেষ্টায় বাঁধা দিলে প্রতিপক্ষের হামলায় ৩জন আহত হয়েছে। আহতদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখাপর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
উপজেলার শরণখালী গ্রামের চকবগুড়া মৌজায় মৃত নিতাই বাছাড়ের পুত্র ত্রিনাথ বাছাড় অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তার দখলীয় মৎস্য লীজ ঘেরটি প্রতিপক্ষ অবৈধ দখল চেষ্টা চালায়। শনিবার সকালে আলমতলা গ্রামের রানা গাজী, মানিক, দিনার সানাসহ কয়েকজন ব্যক্তি লাঠিশোটা নিয়ে উক্ত লীজ ঘের দখল করতে যায়। এ সময় ত্রিনাথের লোকজন বাঁধা দিলে মৃণাল বাছাড়, শংকর বাছাড়কে মারপিট করে আহত করলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে। যা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।