ঢাকাSaturday , 19 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছার চারবান্ধায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

admin
January 19, 2019 9:41 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার সোলাদানা ইউপির চারবান্ধায় ইউনিয়ন পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে এ ইউপির সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রতিযোগী শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশী-বিদেশী বিভিন্ন ধরণের খেলাধুলা অনুষ্ঠিত হয়। সোনাখালী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার।
বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি রবিউল ইসলাম গাজী। উপস্থিত ছিলেন, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে অলোক মৃধা, চন্দনা সরকার, আফরোজা, পংকোজ কুমার বাইন, দীপিকা ইজারাদার, ধীরাজ মোহন, রবীন্দ্রনাথ সরকার, অধীর কৃষ্ণ মন্ডল, রাশিদা খানম রাণী, অরুন কান্তি মন্ডল, অমীয় ঢালী, বিষ্ণুপদ সরদার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।