ঢাকাSaturday , 19 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নীলডুমুর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় টাইটানস ক্রিকেট একাদশের জয়

admin
January 19, 2019 9:24 pm
Link Copied!

এস এম সাহেব আলী গাবুরা প্রতিনিধি: শ্যামনগরের নীলডুমুরে প্রতি বছরের মত এ বছরও নীলডুমুর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুনামেন্টের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী খেলায় টাইটানস ক্রিকেট একাদশ তিন ইউকেটে ভাই কিংস ক্রিকেট একাদশকে পরাজিত করে। শনিবার (১৯ জানুয়ারি) বিকাল ৩টায় বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পুলিশ সদস্য আ. রহমানের  আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রবীন শিক্ষক মুজিবর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাষ্টার আ. হাকিম, আমাজাদ হোসেন মোল্ল্যা মোস্তাফিজুর রহমান,আ. রাজ্জাক মোল্ল্যা, ফতেমা আব্দুল হাই, হোসেন আলী আব্দুল্লাহ গাজী ( গাজী টেড্রাস)। উদ্বোধনী খেলায় অংশ নেয় নীলডুমুর ভাই কিংস ক্রিকেট একাদশ বনাম নীলডুমুর টাইটানস ক্রিকেট একাদ্বশ। খেলাটি শত শত দর্শকের উপস্থিতে বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ছিল উৎসবমুখর। উদ্বোধনী খেলায় ভাই কিংস ক্রিকেট একাদশকে তিন উইকেটে পরাজিত করে টাইটানস ক্রিকেট একাদশ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় গোলাম মোস্তফা। সমগ্র খেলাটি পরিচালনা করেন হেলাল উদ্দীন ও রবিউল। সার্বিক সহযোগিতায় ইমাম হোসেন, হাবিবুল্লাহ, মামুন, ইসমাইল, সুজন, আরশাদ, বাবু, নয়ন রনি প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।