ঢাকাFriday , 18 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় শিক্ষক-কর্মচারী ইউনিয়নের সভা

admin
January 18, 2019 9:29 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি: ‘সুরক্ষিত ভবিষ্যত অন্বেষণে একতা সততা সমৃদ্ধি, সমবায় শক্তি সমবায় মুক্তি, অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার, ক্রেডিট ইউনিয়ন অতি কার্যকর’- শ্লোগানে শার্শা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিেিটডের তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে নাভারণ ডিগ্রী কলেজ মিলনায়তনে শার্শা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিেিটডের সভাপতি ও ক্লাস্টার কমিটির সদস্য এবং নাভারণ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালব্ লিমিটেড যশোর এর জেলা ব্যবস্থাপক শাহিনুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন কালব্ এর উপজেলা ডিরেক্টর শহিদুল আজম, ডিরেক্টর শাহানারা খাতুন, উপজেলা ডিরেক্টর এবং নাভারণ মহিলা আলিম মাদরাসার সহকারী মৌলভী শিক্ষক মাওলানা মুজিবুর রহমান, উপজেলা প্রোগাম অফিসার আবুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেণ শার্শা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সম্পাদক এবং বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আলিম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত পরিচালনা করেন নাভারণ মহিলা আলিম মাদরাসার সহকারী মৌলভী শিক্ষক এবং উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা আল-আমীন মাহবুব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।