কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওয়াহেদুজ্জামানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মরহুমের পরিবারের উদ্যোগে মহৎপুর ঈদগাহ ময়দানে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মনসুর আহমেদ, বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য এ এইচ এম গোলাম রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী, জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ওয়াহিদ পারভেজ, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, সাবেক পুলিশ কর্মকর্তা আতাউর রহমান, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান জামু, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শেখ ইকবাল আলম বাবলু, ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আহসান, গৌতম কুমার লস্কর, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ারুল কবির লিটু, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল হক সাজু, সাংগঠনিক সম্পাদক শরিফ মোস্তফা সোহাগ, ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, শ্রমিকলীগের সভাপতি শেখ শাহাজালাল, সাধারণ সম্পাদক গাজী আব্দুস সবুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জামেয়া এমদায়িয়া তালিমুল কুরআন মাদ্রাসার মোহতামিম মাওলানা অজিহুর রহমান।
এছাড়া বৃহস্পতিবার সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ওয়াহেদুজ্জামানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শেখ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খান আসাদুর রহমান, অ্যাডভোকেট শেখ মোজাহার হোসেন কান্টু, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক উজ্জীবনী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম গোলাম ফারুক, উপজেলা মেম্বর অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা খান আহছান উল্যাহ, এসএম শাহাদাত হোসেন, শেখ আব্দুর রউফ, শেখ মনির আহমেদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন মন্টু।
প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি রাত সোয়া ৭ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে উপজেলা সদরের বাজারগ্রাম রহিমপুরে অবস্থিত নিজ বাসভবনে ইন্তেকাল করেন আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা শেখ ওয়াহেদুজ্জামান।
