ঢাকাThursday , 17 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইয়ং টাইগার্স অ-১৬ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা: উদ্বোধনী ম্যাচে বরিশালের ৫ রানে জয়

admin
January 17, 2019 10:48 pm
Link Copied!

রাইয়ান সাকিল: সাতক্ষীরায় ইয়ং টাইগার্স অ-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় যশোর জেলা দলকে ৫ রানে হারিয়েছে বরিশাল জেলা দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উদ্বোধনী খেলায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বরিশাল জেলা দলের অধিনায়ক শফিক ইসলাম। ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে বরিশালের দুই উদ্বোধনী ব্যাটসম্যান শিফাত সরদার ও তানভীর হাসান খান। দলীয় ৩৭ রানে ওপেনার তানভীরের আউটে প্রথম উইকেটর পতন ঘটে বরিশালের। মাত্র ৯ রান করে আলাউদ্দিনের বলে আউট হন এই ব্যাটসম্যান। এরপর ছোট ছোট জুটি গড়ে স্কোর বোর্ডে ৯০ রান সংগ্রহ করতে ৬ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে দলটি। চাপ সামলে উইকেটে থেকে প্রতিপক্ষের বোলাদের উপর একাই লড়াই করে যান শাহারিয়ার। শেষদিকে তার অসাধারণ ব্যাটিংয়ে ৩৭.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪২ রান করে বরিশাল জেলা দল। বরিশালের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করে শাহারিয়ার। যশোরের পক্ষে শিবলী ৪টি ও আলাউদ্দিন ৩টি উইকেট লাভ করে।
১৪৩ রানের টার্গেটে ব্যাটে নেমে শুরুতেই ধাক্কা খায় যশোর। তাদের উদ্বোধনী জুটি থেকে আসে ২৯ রান। এরপর আরও ভয়ংকর হয়ে উঠে বরিশালের বোলাররা। তাওমিদ ও সীমান্তের বোলিং তোপে দিশেহারা হয়ে পড়ে ব্যাটসম্যানরা। ৩১.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৭ রান করে যশোর জেলা দল। ফলে ৫ রানে জয়লাভ করে বরিশাল জেলা। যশোরের হয়ে সর্বোচ্চ ২৭ রান করে সাদমান। যশোরের ব্যাটসম্যানের বিপক্ষে দুর্দান্ত বল করে তাহমিদ ৪টি ও সীমান্ত ৩টি করে উইকেট লাভ করে। খেলায় আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেন ওহেদুজ্জামান শামীম এবং আখেরুজ্জামান তাপস। স্কোরার ছিলেন শেখ ফারুকার রশীদ।
এর আগে বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সাজেক্রীসের সহ-সভাপতি অনিন্দিতা রায়, সাজেক্রীস সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান ও বিসিবির সিনিয়র এক্সিকিউটিভ জাভেদ ইসলাম তাপস।
উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আমানুল্লাহ আল হাদী, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শাহ আলম হাসান শানু, নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, আব্দুল মান্নান, ইদ্রীস আলী বাবু, সৈয়দ জয়নুল আবেদীন জসি, হাফিজুর রহমান খান বিটুসহ দুই দলের কোচ ম্যানেজারসহ বিসিবি প্রতিনিধি মনোয়ার আলী মনু, মুফাচ্ছিনুল ইসলাম তপু, আল আমিন কবির চৌধুরী ডেভিড, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুনার রশীদ ও খেলোয়াড়বৃন্দ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন সংস্থা নির্বাহী সদস্য আ.ম আখতারুজ্জামান মুকুল। প্রতিযোগিতায় ভেন্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছেন সংস্থার নির্বাহী সদস্য মীর তাজুল ইসলাম রিপন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।