পাইকগাছা প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় আহত স্কুল ছাত্র সাব্বিরের চিকিৎসার জন্য এবার মহানুভবতার পরিচয় দিয়েছেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। বুধবার বিকালে নিজ কার্যালয়ে সাব্বিরের পিতা মুনছুর আলী সরদারের নিকট সাব্বিরের চিকিৎসার জন্য ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় তিনি সমাজের বিত্তবানদের সাব্বিরের চিকিৎসার সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন সোলাদানা ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক ও উপজেলা স্কাউটস্ সম্পাদক জয়দেব কুমার রায়।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাঈদ মুনতাসির সাব্বির গুরুতর আহত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
