ঢাকাWednesday , 16 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সেবার মানসিকতা নিয়ে সবাইকে কাজ করতে হবে: এমপি বাবু

admin
January 16, 2019 10:56 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেছেন, শুধু মানুষের জন্য কাজ করতে চাই। আওয়ামী লীগের তরুণ এই এমপি প্রশাসনের কর্মকর্তাদের সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। এ জন্য প্রভুসুলভ আচরণ ত্যাগ করে সাধারণ মানুষকে সেবা দিতে হবে। সবাইকে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।
বুধবার সকালে পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট স ম বাবর আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, ওসি আমিনুল ইসলাম বিপ্লব।
উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, রুহুল আমিন বিশ্বাস, কেএম আরিফুজ্জামান তুহিন, এসএম এনামুল হক, আবু জাফর সিদ্দিকী রাজু, রিপন কুমার মন্ডল, কওছার আলী জোয়াদ্দার, গাজী জুনায়েদুর রহমান, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, প্রকৌশলী আবু সাঈদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজন কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, হিসাব রক্ষণ কর্মকর্তা আব্বাস উদ্দীন, সমবায় কর্মকর্তা আব্দুস সাত্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, পল্লী উন্নয়ন কর্মকর্তা আলী নূর হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়া রানী রায়, জাইকা প্রতিনিধি আসমাউল হুসনা, জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, পাউবোর উপ সহকারী প্রকৌশলী ফরিদ উদ্দীন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বারিক, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন মুকুল ও পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজিব গাঙ্গুলী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।