ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন পেতে আ’লীগের মনোনয়নপত্র ক্রয় করেছেন সাতক্ষীরার দুই নারী নেত্রী।
বুধবার (১৬ জানুয়ারি) ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রির দ্বিতীয় দিনে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল শাখার সাবেক সভানেত্রী মাসুদা খানম মেধা ও সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহানাজ পারভিন মিলি মনোনয়নপত্র ক্রয় করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
