ঢাকাWednesday , 16 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় সরকারি জমি ও কবর স্থান দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

admin
January 16, 2019 9:58 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: দেবহাটার পারুলিয়া ইউনিয়নের সেকেন্দ্রা মোড়ের দক্ষিণ পাশে অবস্থিত কবর স্থান ও সড়ক জনপদ বিভাগের জমি দখল করে অবৈধভাবে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী সাহেব আলী মেম্বরের বিরুদ্ধে।
বুধবার (১৬ জানুয়ারি) সকালে প্রভাব খাটিয়ে জোরপূর্বক সরকারি জমি দখল করে পাকা ঘর নির্মাণ শুরু করলে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সেটি সাময়িক বন্ধ রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সেকেন্দ্রা ঈদগা ময়দানের পাশে একটি সরকারি জমিতে পাকা কংক্রিটের ঘর নির্মাই চালিয়ে যাচ্ছেন। স্থানীয়রভ বাধা দিলেও পুরোদমে প্রভাব খাটিয়ে কাজ করে যাচ্ছেন মেম্বার সাহেব আলী। এ বিষয়ে নাম প্রকাশের অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, সাহেব আলীর এলাকায় মুখ খুলতে ভয় পায় অনেকেই। তারা বলেন, ঐ জায়গায় তিনটি আম ও অন্যান্য সরকারি গাছ ছিল। কিছু দিন আগে তিনি প্রভাব খাটিয়ে গাছগুলো কেটে ফেলছিলেন। সে ঘটনা জানতে পেরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি গাছ কাটার বিষয়ে নিষেধাজ্ঞা করে। কিন্তু কয়দিন যেতে না যেতে চুপিসারে গাছ কেটে জায়গা ফাঁকা করে ফেলেন মেম্বার সাহেব আলী। তারই জের ধরে ইটবালি এনে পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেছেন। জনপ্রতিনিধির হয়ে সরকারি সম্পদ রক্ষার পরিবর্তে দখল করার ঘটনায় নানা প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে।
এ বিষয়ে ইউপি সদস্য সাহেব আলী জানান, আমি টাকা দিয়ে জায়গা কিনেছি, তাই কেনা জায়গায় ঘর তৈরি করছি। তাতে কারো অনুমতি নেওয়ার কি দরকার। তাছাড়া আমার কেনা জায়গায় আমি কি করব সেটা আমার বিষয়। তবে সরকারি জমি কিভাবে ক্রয় করলেন জানতে চাইলে তিনি বলেন, একটি অফিস আর একটা দোকান ঘর তৈরি করব। আমার কোন দোষ নেই যারা বিক্রি করেছে তারা দোষি। আমাকে ক্ষমা করেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত ওসি উজ্জল মৈত্র জানান, সরকারি জমিতে ঘর তৈরি করা হচ্ছে এমন অভিযোগে নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিষয়টি তদন্তের স্বার্থে নির্মাণ কাজ স্থাগিত রাখার জন্য সাহেব আলীকে বলা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ জানান, বিষয়টি আমি শুনেছি। সরকারি জমি দখলকারী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।