ঢাকাWednesday , 16 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার সুশীলগাঁতীতে ২ শিশু ধর্ষণের মামলা আদালতে

admin
January 16, 2019 8:27 pm
Link Copied!

মীর খায়রুল আলম, দেবহাটা: দেবহাটার সুশীলগাঁতীতে শিশু শ্রেণির দুই ছাত্রীকে ধর্ষণের মামলা এখন আদালতে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ধর্ষক পলাতক থাকায় আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। এদিকে ধর্ষককে গ্রেফতারপূর্বক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।
উল্লেখ্য যে, শনিবার (১ ডিসেম্বর) বেলা ১টার দিকে উপজেলার সুশীলগাঁতীর পাতনার বিলের মৎস্য ঘেরের বাসায় দুই শিশুকে প্রলোভন দেখিয়ে নিয়ে যায় তাদের প্রতিবেশী আবুল শেখের ছেলে আব্দুর রহিম শেখ। সেখানে তাদের শ্লীলতাহানী করে সে। এতে শিশুরা ভীত হয়ে কান্নাকাটি শুরু করলে সে পালিয়ে যায়। পরে নির্যাতিত শিশুর পরিবারের পক্ষ থেকে দেবহাটা থানায় মামলা করে। পরে ডাক্তারী পরীক্ষা ও বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেট ২২ ধারায় ভিক্টিমদের জবানবন্দি রেকার্ড করা হয়। পরবর্তীতে মামলার বিষয়ে তদন্তপূর্বক চার্জশিট সম্পন্ন করে আদালতে প্রেরণ করেছেন বলে তদন্ত কর্মকর্তা ও দেবহাটা থানার সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী জানিয়েছেন।
বিষয়টি নিয়ে মামলার বাদী তাছলিমা খাতুন জানান, আসাসি পলাতক থাকলেও আমাদের ও সাক্ষীদের বিভিন্নভাবে হুমকি প্রদান করা হচ্ছে। আমরা এতে ভয়ে নিরাপত্তাহীনতায় দিন পার করছি। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে আসামিকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত ওসি উজ্জল মৈত্র জানান, শিশু ধর্ষণের ঘটনায় আসামির বিরুদ্ধে চার্জশীট সম্পন্ন করে আদালতে প্রেরণ করা হয়েছে। আসামি পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশ বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।