ঢাকাWednesday , 16 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডিসেম্বর মাসে যশোর পুলিশের শ্রেষ্ঠ চৌকস কর্মকর্তা ও অফিসার নির্বাচিত

admin
January 16, 2019 10:57 pm
Link Copied!

যশোর প্রতিনিধি: ২০১৮ সালের ডিসেম্বর মাসের যশোর জেলা পুলিশের চৌকস কর্মকর্তা, অফিসার, নির্বাচিত করা হয়েছে।
বুধবার (১৬ জানুয়ারি) যশোর পুলিশের মাসিক সভায় এসব কর্মকর্তা, অফিসারের সনদপত্র তুলে দেয়া হয়েছে।
পুলিশ সুপার মঈনুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে। চৌকস সার্কেল কর্মকর্তা হলেন অতিরিক্ত পুলিশ সুপার (নাভারণ সার্কেল) জামাল আল নাসের, চৌকস অফিসার হলেন এসআই শরীফ হাবিবুর রহমান (বেনাপোল পোর্ট থানা), এসআই সুকুমার কুন্ডু (সাজিয়ালী ক্যাম্প), এসআই মোশারফ হোসেন (জেলা গোয়েন্দা শাখা), এএসআই রিপন দাস (বেনাপোল পোর্ট থানা), এটিএসআই ভোলা নাথ (সদর পুলিশ ফাঁড়ি)।
ট্রাফিক পুলিশের চৌকস অফিসার হলেন টিএসআই আবিদ হোসেন। নিস্পত্তিকারী অফিসার হলেন আমিনুর রহমান (কোতয়ালি থানা), এএসআই জসিম শিকদার (কোতয়ালি থানা)। শ্রেষ্ঠ ডিআইও হলেন যশোর বিশেষ শাখার ডিআইও এসআই জসিম উদ্দিন।
ডিসেম্বর মাসে চৌকস কর্মকর্তারা হলেন অভয়নগর থানার এসআই হারুনর রশিদ, শার্শা থানার এসআই সাহাবুল আলম, কোতয়ালি থানার এসআই সোবহান শরীফ, পিপিএম জেলা গোয়েন্দা মাখার এসআই মফিজুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।