কালিগঞ্জ প্রতিনিধি: প্রয়াত কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামানের রুহের মাগফিরাত কামনা করে কুশুলিয়া দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার উদ্যোগে খতমুল কোরআন, দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জানুয়ারি) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সুপার মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালনা পরিযদের ভারপ্রাপ্ত সভাপতি শেখ গিয়াস উদ্দীন। মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিযদের সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মাহমুদুল ইসলাম মধু, কুশুলিয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক আয়ুব হোসেন, প্রভাষক ইয়াকুব আলী, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল প্রমুখ।
উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালনা পরিযদের সদস্য রাফিকা বেগম, হুমায়ুন কবীর, কাজী শওকাত হোসেন, পল্লী চিকিৎসক মোমিনুল ইসলাম, ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলাম, ইউপি সদস্য কাজী গোলাম মোস্তফা, কাজী মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা আজিজুর রহমান ও মাওলানা নূরুল ইসলাম।
