কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিবৃতি দিয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন্নাহার জেবু, সাধারণ সম্পাদক শিখা রাণী, যুবলীগের সভাপতি আনোয়ারুল কবির লিটু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নূরুজ্জামান জামু, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ উজ্জল, শ্রমিকলীগের সভাপতি শেখ শাহাজালাল, সাধারণ সম্পাদক গাজী আব্দুস সবুর, তাঁতীলীগের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুব মহিলালীগের সভাপতি ফাতেমা ইসলাম রিক্তা, সাধারণ সম্পাদক রিনা ব্যানার্জী, কৃষকলীগের সভাপতি অধিবাস অধিকারী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, তরুণলীগের সভাপতি মোখলেছুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা প্রমুখ।
এদিকে পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন কালিগঞ্জ উপজেলা সংবাদপত্র পরিবেশক সমিতি। সমতির পক্ষ থেকে বিবৃতিদাতারা হলেন সমিতির সভাপতি জিএম আজগর আলী, সহ-সভাপতি কাজী মোকাদুল ইসলাম, সাধারণ সম্পাদক নূর আজম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, ক্যাশিয়ার আব্দুস সোবহান, দপ্তর সম্পাদক আয়ূব আলী, সদস্য আশিকুর রহমান, ভগিরাথ বাবু, আকরাম হোসেন, আজিবার হোসেন।
