এম এম আব্দুল্লাহ আল মামুন, মুন্সীগঞ্জ (শ্যামনগর): শ্যামনগরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে হরিনগর কমিউনিটি ক্লিনিকে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক মাহফুজুর রহমান তালেবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আকবর আলী পাড়। ওয়ার্ল্ড ভিশন নব যাত্রা প্রকল্পের অর্গানাইজার আবু তালেব, কমিউনিটি ক্লিনিকের প্রধান ৫টি কর্মকান্ড, শিশু পুষ্টিসহ নানা বিষয়ের উপর আলোচনা করেন।
প্রধান অতিথি আকবর আলী ক্লিনিকটিকে আরও গতিশীল করার লক্ষ্যে সকলের উদ্দেশ্যে পরামর্শমূলক দিক নির্দেশনা দেন। অনুষ্ঠানের সভাপতি মাহফুজুর শুধু ওষুধের উপর নির্ভরশীল না থেকে স্বাস্থ্য শিক্ষার উপর গুরুত্বারোপ করেন। তিনি অ্যাকুপ্রেসার বা রিফ্লেক্সলোজি চিকিৎসার উপর আলোচনা করেন এবং ওষুধ ছাড়াই কিভাবে রোগ প্রতিরোধ করা যায়, এব্যাপারে কিছু দৃষ্টান্ত তুলে ধরেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিএইচসিপি প্রশান্ত কুমার মন্ডল।
