ঢাকাTuesday , 15 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে জমির হারির টাকা না পাওয়ায় সংসদ সদস্যের নিকট অভিযোগ

admin
January 15, 2019 9:31 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলায় জমির হারির টাকা না পেয়ে হারি গ্রহীতার নিকট থেকে জমি ফেরত পাওয়ার দাবিতে স্থানীয় সংসদ সদস্যের নিকট অভিযোগ করেছেন জমির মালিকরা।
শ্যামনগর উপজেলার রমজাননগর মৌজার জেএল নং ৭৬, বুজরাত খতিয়ান ৭৪৩১, ডিপি খতিয়ান ১৭৭৯, এসএ ২১৯০, ২১৯১ সহ বিভিন্ন খতিয়ানে ৫৩ শতক জমির মালিকগণের পক্ষে উপজেলার সোরা গ্রামের মৃত মাছিম গাজীর ছেলে জিএম নুরুল ইসলাম ও মানিক খালি গ্রামের সবুর সরদারের ছেলে জামাল হোসেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য বরাবর অভিযোগে উল্লেখ করেছেন, মানিকখালী গ্রামে আবুল হোসেন গাজীর ছেলে হুমায়ন কবির ২০১৮ হতে ২০২০ পর্যন্ত ৩ বছর মৎস্য ঘের করার জন্য মৌখিক চুক্তিতে আবদ্ধ হয়। এপর্যন্ত অনেকবার হারির টাকা নিতে যেয়ে টাকা না পেয়ে ফিরে এসে নিজেরাই ঘের করার প্রস্তুতি গ্রহণ করেন এবং ভেড়িবাঁধ দিতে গেলে হুমায়ন বাধা সৃষ্টি করে। এঘটনায় সংসদ সদস্যের নিকট জমির মালিকগণ অভিযোগ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।