বুড়িগোয়ালিনী প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে ওয়াটসন কমিটির রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবযাত্রা প্রকল্পের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডলের সভাপতিত্বে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা ওয়াশ অফিসার হামিদুর রহমান প্রমুখ। রিফ্রেসার্স প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের মাঝে স্যানিটেশন ও স্যানিটারী ল্যাট্রিনে স্বাস্থ্য সম্মত পায়খানার ধারণা ও বৈশিষ্ট্য, মল-মূত্র থেকে রোগ জীবাণু বিস্তারের মাধ্যম ও প্রতিরোধ, দুর্নীতি দমন, শিশু সুরক্ষা নীতি, পানি দূষণের কারণ ও পানি নিরাপদ করার উপায় সমূহ, ইউনিয়ন ওয়াটসান কমিটি গঠন ও কমিটির কার্যাবলী, কর্ম পরিকল্পনা তৈরির বিষয়ে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে মৌলিক প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন নবযাত্রা প্রকল্পের কর্মকর্তা খগেন্দ্রনাথ সরকার ও মানিক নুর।
