ঢাকাTuesday , 15 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঠান্ডা জনিত রোগ থেকে শিশু সুরক্ষায় ৫ পরামর্শ

admin
January 15, 2019 10:28 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: ঠান্ডার প্রকোপটা এতোটাই বৃদ্ধি পেয়েছে যে বাইরে বের হলে মনে হচ্ছে কনকনে বাতাস যেন শরীরে আঁচড় কাটছে। এই তো কিছুদিন আগেও শীত নেই শীত নেই বলে কিছুটা আক্ষেপ ছিল অনেকের। কিন্তু সম্প্রতি শীতের কারণে ঘর থেকে বের হতে গেলেই গায়ে কয়েক পরত কাপড় জড়াতে হচ্ছে। আর তার সঙ্গে যোগ হয়েছে শীতজনিত নানা রোগ। এর মধ্যে শিশুদের অবস্থা বেশ নাজুক। ইতোমধ্যে শিশুদের নিউমোনিয়া, কোল্ড ডায়রিয়া, শ্বাসকষ্ট জনিত রোগের প্রকোপ বেড়েছে।
ঠান্ডা জনিত এসব রোগ থেকে শিশুদের সুরক্ষায় পাঁচটি পরামর্শ দিয়েছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ ডা. শামসুর রহমান।
১. কোনো অবস্থাতেই শিশুদের ঠান্ডা লাগানো যাবে না। ২. শিশুকে টাটাকা খাবার খাওয়াতে হবে। ৩. সবসময় শিশুকে রাখতে হবে পরিষ্কার-পরিচ্ছন্ন। ৪. চেষ্টা করতে হবে শিশুকে একইরকম আবহাওয়ার মধ্যে রাখার। ৫. ভাইরাসে আক্রান্ত হয়েছে বোঝা গেলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।