শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাঁঠাল বাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয়ের সভাকক্ষে অভিভাবক সমাবেশে প্রধান শিক্ষক আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যোৎসাহী সদস্য প্রাক্তন ইউপি সদস্য আনসার উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অভিভাবক সদস্য এম কামরুজজামান, ওয়ার্ল্ড ভিশনের জেন্ডার অফিসার আফরোজা নার্গিস প্রমুখ।
পরে নবযাত্রা প্রকল্পের উদ্যোগে ‘১৮’র আগে বিয়ে নয়’ শ্লোগানে নাটক অনুষ্ঠিত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
