ঢাকাTuesday , 15 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলবাড়ী বাজারে জেলা পরিষদের পুকুর খনন কাজ উদ্বোধন

admin
January 15, 2019 9:29 pm
Link Copied!

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী বাজারে জেলা পরিষদের পুকুর খনন কাজ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় খনন কাজ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদস্য ডালিম কুমার ঘরামী।
এসময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, বুড়িগোয়ালিনী ইউপি সদস্য জি.এম আ. রউফ, বিশিষ্ট ব্যবসায়ী বলাই কুমার মন্ডল, কুব্বাত আলী প্রমুখ।
জানা গেছে, পুকুর খনন, পাড় সোলিং ও পানির প্লান্ট নির্মাণ বাবদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হয়েছে সাতাশ লক্ষ চল্লিশ হাজার টাকা। সাতক্ষীরা জেলা পরিষদের তত্ত্বাবধানে কাজটি সম্পন্ন হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।