আশিকুর রহমান, নওয়াবেঁকী (শ্যামনগর): শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান। মঙ্গলবার (১৫ জানুয়ারি) আটুলিয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে তিনি ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডও শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক খোঁজ-খবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু, উপজেলা নির্বাহী অফিসের কর্মকর্তা বেনজীর আহমেদ, সুপ্রভাত সাতক্ষীরার নওয়াবেঁকী প্রতিনিধি আশিকুর রহমান, ইউপি সচিব আবু সাইম, উপজেলা নির্বাহী অফিসার টেকনিশিয়ান রাশেদ ইসলাম, বারসিক প্রতিনিধি মননজয় মন্ডল, ইউপি সদস্য জিএম সাইফুল আলম, সদস্য সালমা খানম ও হালিমা বিবি প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
