ঢাকাMonday , 14 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ

admin
January 14, 2019 9:07 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনে নবীন বরণ-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জানুয়ারি) সকালে জেলা শিক্ষা অফিসার ও সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।
এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের এই বিদ্যালয়ের সাফল্যের ধারা অব্যাহত রাখতে হবে। লেখা-পড়াসহ সকল বিষয়ে পারদর্শী ও সুনাগরিক হয়ে গড়ে উঠতে হবে। আজকের নবীন শিক্ষার্থীদের নেতৃত্বে আগামীর উন্নত বাংলাদেশ এগিয়ে যাবে।
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকরা কোন কোচিং পেশায় থাকতে পারবেন না। কোচিং এ জড়িত থাকলে শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক শাহ্ আবদুল সাদী, সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জুলফিকার আব্দুল্লাহ, শামীমা ইসমত আরা প্রমুখ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নুসাইবাতা তাসফিয়া ও মারজান বিনতে আমিনউল্লাহ।
অনুষ্ঠানে ‘হে নূতন, দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ, তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদঘাটন, সূর্যের মতন। রিক্ততার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন ও এসো এসো আমার ঘরে এসো আমার–ঘরে, আমরা করবো জয়, আমরা করবো জয়’ এই সকল গানের সুর, নৃত্য এবং পুষ্প বৃষ্টির মধ্য দিয়ে ৩য় শ্রেণি ও ৬ষ্ঠ শ্রেণির ২৬৪ জন নবীন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মো. আনিছুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।