ঢাকাMonday , 14 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেঁড়াগাছিতে ঐতিহ্যবাহী পিঠা উৎসব

admin
January 14, 2019 10:14 pm
Link Copied!

কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্য। আর তাই হারানো ঐতিহ্য ধরে রাখতে কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নে উদযাপিত হলো পিঠা উৎসব।
সোমবার (১৪ জানুয়ারি) প্রাক্তন এমএলএ মমতাজ আহমেদের স্মৃতি বিজড়িত মমতাজ নগরে এই পিঠা উৎসবের উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহ নেওয়াজ।
কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুকের সভাপতিত্বে পিঠা উৎসবে মোট ৩টি স্টলে বিভিন্ন পিঠার প্রদর্শন করা হয়।
এর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বোয়ালিয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়।
এ ব্যাপারে বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাপতি অধ্যাপক এম এ ফারুক বলেন, হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে এই পিঠা উৎসবের আয়োজন। এতে ব্যাপক সাড়া পাওয়া গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।