আশাশুনি প্রতিনিধি: আশাশুনির কুল্যা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
সোমবার (১৪ জানুয়ারি) আশাশুনি উপজেলা যুবলীগের সভাপতি সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন ও সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে আংশিক এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
কমিটিতে ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুরকে সভাপতি, ইয়াছিন আলী সরদার সিনিয়র সহসভাপতি, মুহাম্মদ আবুল হাসানকে সাধারণ সম্পাদক, আহসান হাবিব যুগ্ম-সাধারণ সম্পাদক ও শাহিনুর রহমানকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩ বছর মেয়াদী কমিটি ঘোষণা দেয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
