ঢাকাMonday , 14 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: রোদ আসুক

admin
January 14, 2019 10:42 pm
Link Copied!

আমার জানালার কার্নিশে ধানগন্ধি রোদ আসুক আবার
ওম শুষুক পাখিদের বৃক্ষাবাস।
জানালায় তো ভাজ হয়ে আছে কপাট সোয়েটার
পাশের হড়হড় ক্ষেতে শালিকের তুমূল বিবাদ।
আমি যে ভ্রমে কেটে ফেলেছি দাদা কলকসুন্দার ডাল
বারান্দার বেলকনি থেকে দেখছি না আর।
এখন ক্ষেতে ক্ষেতে যে সোনালি মটর ফলে আছে
তা কুড়িয়ে নিচ্ছে কৃষকের দল।
আমনের শীষে ভিজছে কৃষাণীর হাত,
কলই ক্ষেতসহ আঁচলে বেঁধে নিচ্ছে সব।
জ্যাকেটের ওমের আদর খুঁজছে পাখি’র শিশুদল
চড়ুইয়ের ঠোঁটে ঠোঁটে যে ধান ছড়াচ্ছে তারও আর্দ্র প্রাণ।
তুমুল শিশিরে ভিজে আছে যে ঘাসের মাঠ
সেখানে পিতার কড়া দৃষ্টির মত রোদ উঠুক আবার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।