ঢাকাMonday , 14 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: ছবি হয়ে গেলে

admin
January 14, 2019 10:43 pm
Link Copied!

আজিকার তুমি না, সে সোনা বদন
এ মূর্তি দেখি না, ভাবি না তারে,
বাহির বন্দরে।।
পারে না হতে যা, হয়েছো তুমি তা
আমার গোলাপের, কলঙ্ক কাঁটা,
বিঁধিলে অন্তরে।
আমারই আমাকে, ক্ষণিক বোঁঝালাম
তোমারই যে কায়া, মায়াতে ছায়া,
ভবের সন্দরে।
তাই বলে কি প্রীতি, অলীক অনুসৃয়া
মিথ্যা ভালবাসা, ভব ভবানী,
অসীম অম্বরে।।
জাগিয়া আছে সে, খুশিরই মুহূর্ত
বারে বারে ফেরা, ঝলক ঝরা,
সে রাতি রন্ধ্ররে।
প্রসাদ ডালিতে, ঝরা ফুল মালা
ছবি হয়ে তুমি, দুলিতে থাক,
মনের মন্দিরে।
কোনদিন যদি, খরা অবেলায়
সন্ধ্যার পূজাতে, অশ্রু দু’চোখে,
গহীন কন্দরে।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।