ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় বিপুল ভোটে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১৪ জানুয়ারি) বিকালে সদর উপজেলার আলিপুর হাটখোলায় আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মশিউর রহমান (ময়ুর ডাক্তার)’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, এমপি পুত্র মীর তানজীর আহমেদ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম মহি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিক, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুল্লাহ আল-মামুন, অধ্যক্ষ মো. মিজানুর রহমান, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, মাস্টার কামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আলিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মুহিবুল্লাহ সরদার।
