কালিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক কমান্ডার শেখ ওয়াহেদুজ্জামান (৭৭) আর নেই (ইন্নালিল্লাহি……রাজেউন)।
রোববার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান উপজেলা সদরের বাজারগ্রাম রহিমপুর গ্রামের মরহুম শেখ আব্দুল খালেকের ছেলে। শেখ ওয়াহেদ্জ্জুামান ১৯৭৬ সাল থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তার বড় ছেলে ইঞ্জিনিয়র শেখ মেহেদী হাসান সুমন ৫নং কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সভাপতি।
এদিকে, শেখ ওয়াহেদুজ্জামানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে আসে। তাৎক্ষণিক সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মনসুর আহমেদ, সাবেক সংসদ সদস্য শাহাদাৎ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম তাকে দেখতে তার বাড়িতে ছুটে যান এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
এদিকে, তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন।
জেলা আওয়ামী লীগের শোক: কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ ওয়াহেদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মুনসুর আহমেদ, সহ-সভাপতি সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক এমপি, মীর মোস্তাক আহমেদ রবি এমপি, সাবেক এমপি একে ফজলুল হক, সাবেক এমপি ডা. মোখলেছুর রহমান, অ্যাড. এস এম হায়দার, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ওসমান গণি, তথ্য গবেষণা সম্পাদক সৈয়দ হায়দার আলী তোতা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক অ্যাড. আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, বন ও পরিবেশ সম্পাদক শহীদুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক অ্যাড. গোলাম মোস্তফা, শিক্ষা সম্পাদক শফিউল আযম লেলিন, যুব ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল কাদের, শিল্প বাণিজ্য সম্পাদক আব্দুল গণি, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, আসাদুজ্জামান বাবু, অধ্যক্ষ জাফরুল আলম বাবু, উপ- দপ্তর সম্পাদক জে এম ফাত্তাহ, উপ-প্রচার সম্পাদক অধ্যাপক প্রণব ঘোষ বাবলু, কোষাধ্যক্ষ আসাদুল হক, সাবেক এমপি ইঞ্জিনিয়র শেখ মুজিবুর রহমান প্রমুখ।
অনুরূপ শোক প্রকাশ করেছেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি স ম জগলুল হায়দার এমপি, সাধারণ সম্পাদক আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, আশাশুনি উপজেলার সভাপতি এ বিএম মোস্তাকিম, সাধারণ সম্পাদক অ্যাড. শহীদুল ইসলাম পিন্টু, দেবহাটা উপজেলার সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, কলারোয়া উপজেলার সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, তালা উপজেলার সভাপতি শেখ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা সদর উপজেলার সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সায়ীদ, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, সদস্য অ্যাড. শাহানাজ পারভীন মিলি, কোহিনুর ইসলাম, মীর মোশাররফ হোসেন মন্টু, ডা.মুনসুর আহমেদ প্রমুখ।
অনুরূপ শোক জানিয়েছেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বেগম রিফাত আমিন এমপি, সাধারণ সম্পাদিকা কাউন্সিলর জ্যোৎন্সা আরা, পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বেগম নাদিরা আলী, সাধারণ সম্পাদিকা রেবেকা পারভীন রিক্তা প্রমুখ।
জেলা জাসদের শোক: কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ ওয়াহেদুজ্জামানের আকর্ষিক মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সাতক্ষীরা জেলার শাখার সভাপতি কাজী রিয়াজ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর শেলি, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়দুস সুলতান বাবলু, জাতীয় কৃষক জোট কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আশরাফ কামাল, কলারোয়া উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, তালা উপজেরা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোল্যা আব্দুর রাজ্জাক, দেবহাটা উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, শ্যামনগর উপজেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনার রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু তালেব, কালিগঞ্জ উপজেলা জাসদের সভাপতি শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, আশাশুনি উপজেলা জাসদের আহবায়ক রমেশ বসাক, সুরাতুজ্জামান, জাতীয় নারী জোট সভাপতি পাপিয়া আহমেদ, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস বীনা, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা সভাপতি অনুপম কুমার অনুপ প্রমুখ।
জেলা ১৪ দলের নির্বাচন পরিচালনা কমিটির শোক: কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ ওয়াহেদুজ্জামানের আকর্ষিক মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, জেলা ১৪ দলের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সদস্য সচিব ও জেলা জাসদের সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সদস্যবৃন্দ যথাক্রমে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, জাসদ সাতক্ষীরা জেলা সভাপতি কাজী রিয়াজ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সদর উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক অ্যাড. ফাহিমুল হক কিসলু, কেন্দ্রীয় জাসদের সহ-সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু, বাংলাদেশ জাসদের জেলা সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, সাম্যবাদী দল (এমএল) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড তরিকুল ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য স্বপন কুমার শীল প্রমুখ।
কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ: কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ ওয়াহেদুজ্জামানের আকর্ষিক মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী।
সংসদ সদস্য জগলুলের শোক: কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স ম জগলুল হায়দার এমপি।
ফিংড়ী ইউপির শোক: কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে ফিংড়ী ইউনিয়ন পরিষদ। বিবৃতিদাতারা হলেন, ফিংড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামছুর রহমান, সচিব জাহাঙ্গীর আলম, ১নং ওয়ার্ড সদস্য মিজানুর রহমান, ২নং ওয়ার্ড সদস্য আফছার উদ্দীন সরদার, ৩নং ওয়ার্ড সদস্য মুধুসুদন দত্ত, ৪নং ওয়ার্ড সদস্য আব্দুর রকিব ঢালী, ৫নং ওয়ার্ড সদস্য সুকুমার সরদার, ৬নং ওয়ার্ড সদস্য আশরাফ হোসেন, ৭নং ওয়ার্ড সদস্য জাকিরুল হক, ৮নং ওয়ার্ড সদস্য আব্দুর রাজ্জাক, ৯নং ওয়ার্ড সদস্য মহাদেব কুমার ঘোষ, সংরক্ষিত মহিলা ১, ২ ও ৩ নং ওয়ার্ড সদস্য রেবেকা সুলতানা ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড সদস্য নাছিমা পারভীন ৭, ৮ ও ৯নং ওয়ার্ড সদস্য আছিয়া সুলতানা।
এমপি রবি’র শোক: কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বার বার নির্বাচিত সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সবার প্রিয় বীর মুক্তিযোদ্ধা শেখ ওহেদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
