ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: দক্ষিণ গিলাতলা যুব সমাজের উদ্যোগে ১২ দলীয় নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৫টায় দক্ষিণ গিলাতলা ডেয়ারী মাঠে প্রথম খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আটরা গিলাতলা ইউনিয়নের সদস্য খান হাফিজুর রহমান। উদ্বোধক অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবক ইকবাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শেখ আনোয়ার হোসেন, সুভাস দত্ত, শাহ জামাল, আ. হক, আ. রাজ্জাক, ডাক্তার তনু, সুনিল দত্ত, মহাসিন মোল্যা, ইজাবুল মোল্যা, মো. জামাল, কামাল, জাহিদুল ইসলাম, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নুর ইসলাম খান এবং টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় থাকবেন খান মশরুজ্জামান সাবু।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
