ঢাকাSaturday , 12 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ইটভাটার ডাম্পারে রাস্তা ও বনায়ন ধ্বংস হচ্ছে

admin
January 12, 2019 10:20 pm
Link Copied!

ভুরুলিয়া প্রতিনিধি: শ্যামনগর উপজেলা সদরে অবস্থিত সাকিব ইট ভাটার যান ডাম্পারের মাটি বহনে রাস্তা এবং রাস্তার দুপাশের গাছপালা ধ্বংস হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, সাবিক ব্রিকসের নামে শ্যামনগর সদরে দুটি এবং খানপুর থেকে ভিতরে ১টি ইটভাটা রয়েছে। ইটভাটার মালিক শ্যামনগর সরকারি মহসিন কলেজের প্রভাষক বকুল। বিগত কিছুদিন পূর্বে সাকিব ব্রিকস-২ এর মাধ্যমে এলাকার পরিবেশ নষ্ট হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন জন পোস্ট দেন। এই সমস্ত পোস্ট নজরে আসলে তাৎক্ষণিক ব্যবস্থা নেন জেলা প্রশাসক মোস্তফা কামাল। সরকারি কাগজপত্র না দেখাতে পারায় তাৎক্ষণিক ব্যবস্থায় তিনি জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সাকিব ব্রিকস-২ সিলগালা করে দেন। বর্তমানে একই ব্যক্তির আরো দুটি ইট ভাটার জন্য মাটি আনতে প্রতি নিয়ত ধ্বংস করছে পরিবেশ। সরজমিনে স্থানীয়রা আক্ষেপের সাথে বলেন, প্রভাবশালী ব্যক্তি হওয়ায় তিনি আমাদের এখানে প্রতিনিয়ত রাস্তাঘাট নষ্ট করে ফেলছেন। তাছাড়া প্রাই সময়ে তার ডাম্পার যেতে কোন প্রকার বাধা হলে বিভিন্ন গাছ উপড়িয়ে রেখে অথবা ভেঙে দিয়ে যায়। রাতেরবেলা মাটি টানার সময়ে সেই গাছ নিয়ে তার ভাটায় জ্বালানী হিসেবে ব্যবহার করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।