ঢাকাSaturday , 12 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাছখোলা স্কুলে আমরা বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

admin
January 12, 2019 10:07 pm
Link Copied!

ফাহাদ হোসেন: আমরা বন্ধু’র উদ্যোগে সাতক্ষীরা শহরের মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ২৪ ছোটবন্ধু’র মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরার স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা বন্ধু’ সদর উপজেলার মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে এ উপহার প্রদান করে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুর রশিদ ও প্রধান শিক্ষক আইরিন সুলতানার উপস্থিততে ৫ম শ্রেণির ২৪ জন শিক্ষার্থীর মাঝে এ উপহার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোস্তফা, আব্দুল কাদের, আরিফা সুলতানা, রেশমা খাতুন, আমরা বন্ধু’র সদস্য সাকিবুর রহমান, মীর মেহেদী হাসান, মুশফিকুর রহমান, শাহিন বিল্লাহ, আরিফুল ইসলাম, রাইয়ান শাকিল, মফিজুল ইসলাম, নুরুল হুদা, মো. রাশেদ, কাদের, নাহিদ হাসান প্রমুখ।
আমরা বন্ধু সংগঠনের সদস্য আরিফুল ইসলাম রোহিত বলেন, আমরা ২০১৫ সাল থেকে প্রাথমিক স্তরে শিশুদের ঝরে পড়া কমাতে সাতক্ষীরা শহরের বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের মাঝে নিয়মিত শিক্ষা উপকরণ উপহার দিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় নতুন বছরে এ স্কুলের ছোটবন্ধুদেও উপহার প্রদানের মাধ্যমে ২০১৯ সালের কার্যক্রম শুরি করেছি। এধারা অব্যহত রাখতে চাই।
এর আগে গত বছর এ স্কুল থেকে পিইসি পরীক্ষায় জিপিএ৫ পাওয়া চার শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। ২০১৫ সাল থেকে এ সংগঠনটির সদস্যরা নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ দিতে শিক্ষা উপকরণ হিসেবে খাতা কলম উপহার দিয়ে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।