কালিগঞ্জ প্রতিনিধি: নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন কালিগঞ্জের নলতা শাখা অফিসের জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোর দল এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
চুরির ঘটনায় নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের নলতা শাখার হিসাব রক্ষক গোলাম মোস্তফা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চুরির ঘটনার থানায় লিখিত অভিযোগ হয়েছে। চোর চক্রকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
