ঢাকাSaturday , 12 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অসহায় সালেহা খাতুনের পাশে সাতক্ষীরা ব্লাড ব্যাংক

admin
January 12, 2019 9:19 pm
Link Copied!

এম.আর মামুন, বল্লী: একের পর এক মানবতার দৃষ্টান্ত স্থাপন করে চলেছে সাতক্ষীরার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সাতক্ষীরা ব্লাড ব্যাংক। তারই ধারাবাহিকতায় শনিবার (১২ জানুয়ারি) সাতক্ষীরা সদর হাসপাতালে সংগঠনটির পক্ষ থেকে অসহায় সালেহা খাতুনের (৩৫) স্বামী ইসরাফিলের কাছে নগদ অর্থ প্রদান করা হয়।
সূত্র জানায়, অসহায় সালেহা খাতুন দারিদ্র্যের কারণে অন্যের বাড়িতে কাজ করতেন। সেই সুবাদে বাড়িওয়ালার কথা মতো গাছ থেকে ছবেদা পাড়ার সময় গাছের ডাল ভেঙে পড়ে গুরুতরভাবে মেরুদ- ও পায়ে আঘাত পান। আহত অবস্থায় দীর্ঘদিন যাবত সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সদর উপজেলার লাবসা ইউনিয়নের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা।
নিরুপায় হয়ে অসহায় সালেহা খাতুনকে চিকিৎসা করার জন্য তার স্বামী দুই কন্যা বড় মেয়ে সোনিয়া (১১) ও ছোট মেয়ে মুনিয়া (৯) কে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে সাহায্য চাইছেন।
বিষয়টি সাতক্ষীরা ব্লাড ব্যাংকের নজরে আসায় প্রবাসী ভাইদের সহযোগিতায় সংগঠনটি পরিবারটির মাঝে নগদ অর্থ প্রদান করে।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ব্লাড ব্যাংক অ্যাডমিন প্যানেলের সদস্য তোহা খান, আব্দুল ওহাব, ফিরোজ শাহ্, শান্তা ও সাকিব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।