পাইকগাছা প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পাইকগাছায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন পৌরসভা শ্রমিকলীগের সভাপতি শেখ হারুনার রশিদ হিরু। তিনি শুক্রবার জুম্মা নামাজ আদায় শেষে দোয়া চেয়ে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। হিরু উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুরের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে পৌরসভা শ্রমিকলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। দলীয় মনোনয়ন পেতে তিনি প্রচেষ্টা অব্যাহত রাখছেন বলে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
