ঢাকাFriday , 11 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধানদিয়া ইউনিয়ন ইমারত নির্মাণ শ্রমিক লীগের কমিটি গঠন

admin
January 11, 2019 8:18 pm
Link Copied!

মঈনুল আমিন মিঠু, ধানদিয়া (পাটকেলঘাটা): পাটকেলঘাটার ধানদিয়া ইউনিয়ন ইমারত নির্মাণ শ্রমিকলীগের কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১১ জানুয়ারি) বিকাল ৫টায় ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে উপজেলা ইমরাত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নেতা ফজর আলীর সভাপতিত্বে ও আব্দুল মান্নানের পরিচালনায় এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার বিশ্বাস, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শেখ আবু দাউদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাস্টার সহিদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আরিফুল আমিন মিলন, তালা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক লীগের উপদেষ্টা আদিত্য মল্লিক, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিকলীগের সভাপতি আরমান মোড়ল, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ আবু দাউদ, আফজাল খান প্রমুখ।
আলোচনা সভা শেষে সকলের মতামতের ভিত্তিতে ফজর আলীকে সভাপতি, আব্দুল মান্নানকে সাধারণ সম্পাদক ও এরশাদ গাজীকে সাংগঠনিক সম্পাদক করে ধানদিয়া ইউনিয়ন ইমারত নির্মাণ শ্রমিকলীগের কমিটি গঠন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।