ঢাকাThursday , 10 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুস্মিতার পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা প্রদান

admin
January 10, 2019 10:12 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ধর্ষণের পর হত্যার শিকার ২য় শ্রেণির ছাত্রী সুস্মিতার পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১০ জানুয়ারি) সকালে গাবতলা গ্রামে সুস্মিতার বাবা-মার হাতে এ সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা।
জেলা প্রশাসকের নির্দেশনায় তিনি নির্মম মৃত্যুর শিকার শিশুটির বাড়ি গিয়ে শোকে মূহ্যমান তার বাবা-মাসহ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
তিনি সুস্মিতার পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা ও ১০ পিচ কম্বল তুলে দিয়ে বলেন, প্রশাসনের পক্ষে আরও প্রয়োজনীয় সহায়তা করা হবে। দোষীকে সর্বোচ্চ শাস্তির জন্য জেলা ও উপজেলা প্রশাসন তাদের পাশে থাকবে। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, শিক্ষা অফিসার শামসুন্নাহার, প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম পান্না, ইউপি সদস্য উত্তম কুমার দাশ, গাবতলা হাইস্কুলের প্রধান শিক্ষক পরিমল কুমার দাশ, গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিতা দাশ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।