ঢাকাThursday , 10 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোল বন্দরে দালালসহ আটক ৪

admin
January 10, 2019 9:06 pm
Link Copied!

এম ওসমান, বেনাপোল: বেনাপোল কাস্টমস হাউস থেকে দেওয়া সিঅ্যান্ডএফ কার্ড নকল করে ভারতে প্রবেশের সময় দিদারুল (২৩) নামে এক পাচারকারীসহ চারজনকে আটক করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় নোম্যান্সল্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক পাচারকারী বেনাপোল থানার শাখারীপোতা গ্রামের সাইদুলের ছেলে।
বিজিবি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, বেনাপোল কাস্টমস হাউজ থেকে সিঅ্যান্ডএফ কর্মচারীদের দেওয়া কার্ড নকল করে দিদারুল নামে এক পাচারকারী ৩জন লোক ভারতে পাচার করবে- এমন সংবাদের ভিত্তিতে নোম্যান্সল্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নকল কার্ড গলায় ঝুলানো অবস্থায় তাদেরকে আটক করা হয়। আটক পাচারকারী দিদারুল বিজিবির কাছে বলেন, বিল্লাল নামে এক মহাজন ৩জনের কাছ থেকে ২০ হাজার টাকা করে নিয়ে নকল কার্ড তৈরী করে তাদেরকে ভারতে পাচারের জন্য আমার হাতে তুলে দেয়। নোম্যান্সল্যান্ড এলাকায় বিল্লালের থাকার কথা ছিল। কিন্তু বিজিবির হাতে আটকের পর বিল্লাল পালিয়ে যায়। আটক জসিম, নাসির ও সেনু মিয়ার বাড়ি কুমিল্লা জেলার মেঘনা থানার মুগারচর এলাকায়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।